
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব। বুধবার (১১ মার্চ) হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসা হলরুমে এ আয়োজনে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।
ইফতারের পূর্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজেরে সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, কমলনগরের সাংবাদিকদের ভূমিকার কারণে সামাজিক নানা অসঙ্গতি ফুটে উঠছে। তবে কমলনগরের উন্নয়নের জন্য এবং দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা চান বক্তারা। সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়মরোধে সাংবাদিকদের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, হাজিরহাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, চর ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবি ফখরুল ইসলাম, কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান এবং সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার দুইশতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী।

