অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই ধারণ করা হবে: সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই ধারণ করা হবে: সালাহউদ্দিন আহমদ

অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া ১৩৩টি অধ্যাদেশের বেশির ভাগই বিএনপি সরকার গ্রহণ করতে পারবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, বেশ কিছু অধ্যাদেশ রয়েছে, যেগুলো আলোচনার দাবি রাখে। সরকার ও বিরোধী দল মিলে সেগুলো আলোচনা করা হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম নামের একটি সংগঠন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংক্ষিপ্ত ৩০ দিনের ভেতরে কতটা আমরা এই আইন পাস করাতে পারব ঠিক বলতে পারছি না। কিন্তু আমি অ্যাশিওর (আশ্বস্ত) করতে পারি, আমরা অধিকাংশই ধারণ করব। যেগুলো হয়তো আমরা অ্যাজ ইট ইজ (যেভাবে আছে সেভাবেই) গ্রহণ করতে পারব, সেটা ওইভাবেই আমরা আইন করে আগে নিয়ে আসব।…আর যেগুলো অ্যামেন্ডমেন্ট (সংশোধন) সহকারে আমাদের করতে হবে, সেটার জন্য একটু সময় লাগবে।’

Explore More Districts