ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলার মতবিনিময় এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলার মতবিনিময় এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলার উদ্যোগে মতবিনিময় এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জয়তী সোসাইটর মিলনায়তনে ইসলামিক স্টাডিজ ফোরাম যশোর জেলার উদ্যোগে মতবিনিময় এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক এস এম মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারক। বাংলাদেশ ইসলামিক স্টাডিস ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা কমিটির সভাপতি আবুল হাসেম রেজা,

বাংলাদেশ ইসলামী স্টাডিস ফোরাম খুলনা বিভাগের সভাপতি মারুফুর রহমান শেখ, ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মুহাম্মদ তবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মনিরুল ইসলাম।

Explore More Districts