কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা

কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা

৮ March ২০২৬ Sunday ১০:২৬:৪৯ PM

Print this E-mail this


কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির মৃধা। তিনি নিজের প্রার্থিতার কথা জানিয়ে বলেন, এলাকার সার্বিক টেকসই উন্নয়ন, যুব শক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগানো, স্বচ্ছতা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। সম্প্রতি সাংবাদিকদের সাথে তিনি এ কথা জানান।জাকির মৃধা , বলেন, কলাপাড়াবাসী যদি তাকে ভালোবেসে ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দেন, তবে তিনি দুঃস্থ, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি উপজেলার মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।বসশেষে তিনি কলাপাড়া উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। উল্লেখ্য, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ঈদযাত্রা: বরিশালের বাস-লঞ্চগুলোতে চলছে যান্ত্রিক ত্রুটি সারানো ও সজ্জার কাজ

১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা

ঐতিহাসিক ৭ মার্চ আজ

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বরিশালের উজিরপুরের মেজর এম এ জলিল

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নয় নিরাপদ নৌপথে জোর দিচ্ছে সরকার: সেতু প্রতিমন্ত্রী

Explore More Districts