টঙ্গী বাজারে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুঁড়ে গেছে – Daily Gazipur Online

টঙ্গী বাজারে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুঁড়ে গেছে – Daily Gazipur Online

স্টাফরিপোর্টার: গাজীপুরের টঙ্গী বাজারের একটি মার্কেটে লাগা আগুনে অন্তত ১৫টি দোকান পুঁড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আজ শুক্রবার (৬ মার্চ) প্রথম প্রহরে রাত ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে হঠাৎ আগুন লাগে। আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশংকায় স্থানীয় বাসিন্দারা যার যার মত করে সাধ্যমত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কমপক্ষে ১৫টি দোকান পুঁড়ে গেছে।
টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম বলেন, দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন রকমের দোকান থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এতে প্রায় ১৪-১৫ টি দোকান পুড়ে যায়। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

Explore More Districts