রাস্ট্রীয় মর্যাদায় দাফনকাউখালীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক কাঞ্চন মারা গেছেন

রাস্ট্রীয় মর্যাদায় দাফনকাউখালীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক কাঞ্চন মারা গেছেন

৬ March ২০২৬ Friday ৭:৫০:০৮ PM

Print this E-mail this


রাস্ট্রীয় মর্যাদায় দাফনকাউখালীতে বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক কাঞ্চন মারা গেছেন

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল বারেক (কাঞ্চন) হাওলাদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বৃহস্পতিবার (৫মার্চ) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার(৬মার্চ)বাদ জুমা কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজের আগে কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা মাঠে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর উপস্থিতিতে কাউখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতেৃত্বে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক (কাঞ্চন) হাওলাদারকে গার্ড অব অনার প্রদান করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts