প্রয়োজনে ইরানে স্থলবাহিনী পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের – DesheBideshe

প্রয়োজনে ইরানে স্থলবাহিনী পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের – DesheBideshe

প্রয়োজনে ইরানে স্থলবাহিনী পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ২ মার্চ – ইরানে প্রয়োজনে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে সেনা পাঠানোর বিষয়ে তার কোনো জড়তা নেই। অন্য সব প্রেসিডেন্টের মতো তিনি আগে থেকেই সেনা না পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছেন না। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে অবশ্যই স্থলবাহিনী পাঠানো হবে। ইরানে হামলার বিষয়ে জনমত জরিপে উঠে আসা অসন্তোষকেও তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।

রয়টার্স ও ইপসোসের জরিপ অনুযায়ী, ৪৩ শতাংশ আমেরিকান ইরানে হামলার বিপক্ষে। তবে ট্রাম্পের দাবি, জরিপের ফল যা-ই হোক, নীরব সংখ্যাগরিষ্ঠ মানুষ এই অভিযানের পক্ষে আছেন।

তিনি ইরানকে কতিপয় ‘উন্মাদ’ মানুষের দ্বারা পরিচালিত দেশ হিসেবে অভিহিত করেন এবং বলেন, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া বিপজ্জনক।

এদিকে সিএনএন-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, ইরানে মার্কিন সামরিক অভিযানের বড় অংশটি এখনো বাকি। তিনি বলেন, আমরা এখনো তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি, বড় সেই ঢেউ খুব শিগগিরই আসছে।

যুদ্ধের স্থায়িত্ব প্রসঙ্গে তিনি জানান, তিনি চান না সংঘাত দীর্ঘস্থায়ী হোক। এছাড়া প্রাথমিক হামলায় ইরানের অন্তত ৪৯ জন নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

এনএন/ ২ মার্চ ২০২৬



Explore More Districts