শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মাহবুবুল ইসলাম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মাহবুবুল ইসলাম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মাহবুবুল ইসলাম

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃতী সন্তান।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তিনি ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাহসিকতার সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

বদলির আদেশ জারির পর বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম আজ (২ মার্চ) দায়িত্বভার সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। আগামীকাল (৩ মার্চ) তিনি নতুন কর্মস্থল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এ যোগদান করবেন।

এর আগে তিনি সিলেট সদর উপজেলা-এ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রায় এক বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগে ওই উপজেলায় বিভিন্ন জটিল ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধান হয়।

স্থানীয় মহলে তাঁর এ পদায়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং নতুন দায়িত্বেও তিনি দক্ষতা ও সাফল্যের পরিচয় দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts