রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য: ফয়জুল করীম

রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য: ফয়জুল করীম

১ March ২০২৬ Sunday ৯:৩৮:২৯ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, রোজা রাখতে হবে আল্লাহর হুকুম পালন করার জন্য। দুনিয়ার সামান্য কারণে আমরা ইমান-ইসলাম শেষ করে দিই।

রোববার (১ মার্চ) ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘আল্লাহ-কেয়ামতকে বিশ্বাস করুন। রমজানের রোজা রাখার মাধ্যমে ত্বাকওয়া অর্জন করতে পারে। যাদের মধ্যে তাকওয়া আছে, তারা খুব সহজেই পুলসিরাত পার হবে।’ 

এ ইফতার মাহফিলের আয়োজন করে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)। সেখানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।

আলোচনা করেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল কাইউম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts