অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার অপমৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। স্বামী জাহের আলভী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) অভিনেতা আলভীর স্ত্রীর লাশ পাওয়া পাওয়া যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ইকরার উদ্দেশ্যে ফেসবুকে খোলাচিঠি লিখেছেন অভিনেত্রী তমা মির্জা। দাম্পত্য জীবনে তারকা খ্যাতির আড়ালে ইকরার জন্য ভালোবাসা নাকি অবহেলা ছিল? কেন এমন জীবন বেছে নিলেন এই অভিনেত্রীর স্ত্রী—সেই প্রশ্নই তুলেছেন তমা।
ফেসবুকে তমার লেখা খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলো- ইকরা, একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে, তার পাশে থাকে,তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।
আর সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, প্রতিষ্ঠিত হয় সবার প্রথম ওই মেয়েটাকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানুষিক যন্ত্রণা দেয়।

একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়।সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।
আরও পড়ুনঃ
যদিও এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কিনা তাও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে ।


