ইরানে স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, ১৪৮ শিক্ষার্থী নিহত – DesheBideshe

ইরানে স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, ১৪৮ শিক্ষার্থী নিহত – DesheBideshe

ইরানে স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, ১৪৮ শিক্ষার্থী নিহত – DesheBideshe

তেহরান, ১ মার্চ – ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত ১৪৮ জন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার এই বর্বরোচিত হামলা চালানো হয় এবং এতে আরও ৯৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবারের ওই ভয়াবহ হামলার পর থেকে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই ঘটনার প্রেক্ষিতে শহরটির গভর্নর আজ রবিবার এক দিনের শোক ঘোষণা করেছেন। বার্তা সংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে স্কুল ভবনের মেঝেতে আটটি মরদেহের ব্যাগ রাখা অবস্থায় দেখা গেছে।

অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।

স্থানীয় একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন যে জিমনেশিয়ামে নিহতদের প্রায় সবাই শিশু এবং ওই হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছে।

এম ম/ ১ মার্চ ২০২৬



Explore More Districts