যশোর ৩ আসনের এমপি, অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় যশোর জেলা প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।
এই সময় উপস্থিত ছিলেন, আল্ট্রাভিসন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নির্মল কুমার, জিডিএল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান, রয়েল মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন, ন্যাশনাল হরমোন কেয়ারের পরিচালক শরিফ হোসেন, পদ্দা নার্সিং হোমের পরিচালক রুহুল কুদ্দুস, আল শিফা হসপিটালের পরিচালক জাহিদ হোসেন, গাজি হসপিটালের পরিচালক রিপন হোসেন ও জহির হোসেন, রয়েল মেডিকেল সার্ভিসেসের পরিচালক আতিকুর রহমান আতিক সহ আরো অনেকে।



