| ২৭ February ২০২৬ Friday ১০:৪২:০৫ PM | |
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরর ভান্ডারিয়ায় জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে ১০ মন নিষিদ্ধ জাটকা মাছসহ দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় তিনজনকে আটকের পর কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ভান্ডারিয়ার কঁচা নদীত কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান চালিয় এফ বি মায়ের দোয়া ও এফ বি সোলায়মান নামের দুটি ট্রলার আটক করে।
কোস্ট গার্ড সূত্র জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। কঁচা নদীতে সন্দেহজনক দুটি মাছধরা ট্রলার আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা জেলে সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হোসেন খান (২৫) কে আটক করা হয়।
আটককৃত তিন জেলেকে ভান্ডারিয়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


