মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে আত্মীয়-স্বজনসহ এলাকার অসহায় ও দরিদ্রপীড়িত মানুষের মধ্যে চাল,নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আলহাজ ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঘাসিগাঁওয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছমরু মিয়ার বাড়ীতে ট্রাস্টের ইউকের প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন ডাইরেক্টর আফছর উদ্দিন,আনছার উদ্দিনসহ তাদের পরিবারের অর্থায়নে ২৫ কেজির ১২০ বস্তা চাল,নগদ অর্থ ও ১০ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।এছাড়াও এই ট্রাস্ট বা তাদের পরিবারের মাধ্যমে মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট,এক অসহায় পরিবারকে গৃহ নির্মানসহ এ বছর প্রায় ১১ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও আবু সাইদের পরিচানায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, গ্রামের প্রবীণ মুরব্বি সাজিদ মিয়া, সাবিক মিয়া, মনসুর আলম, হাফিজ আব্দুল কাইয়ুম। জালাল আহমদ। উপস্থিত ছিলেন, ফরিদ মিয়া, মনর আহমদ, হামিম আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, যে মানুষ মহান মাবুদের সৃষ্টি জগতকে ভালবাসে,সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসে তার সে কাজই শ্রেষ্ঠ এবং প্রশংসনীয়। সেবার জন্য কাজ করলে মানব জীবন সুখের হয়। আর এ লক্ষ্যেই আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট প্রতিবছর প্রতিবেশীসহ আত্মীয় স্বজন এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় অবিরত কাজ করে যাচ্ছে।ট্রাস্টের এ কার্যক্রম বহমান থাকায় সকলেই ভুয়সী প্রশংসা করেছেন।শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুশ সুকুর।

