খেলাধুলার মাধ‍্যমে নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়

খেলাধুলার মাধ‍্যমে নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়

খেলাধুলার মাধ‍্যমে নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়

রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির আয়োজনে রাগীব আলী ফ্র‍্যানসাইজ ক্রিকেট লীগ -২০২৬ সিজন-১ এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। তিনটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ক্রিকেট লীগ সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে অবস্থিত রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে বুধবার (২৫ ফেব্রুয়ারিতে ২০২৬) এ টুর্নামেন্টের উদ্বোধন করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ‍্যমে নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়। এলাকার উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ‍্যমে কাজ করে যাচ্ছে। তিনি এ টুর্নামেন্ট অংশগ্রহণ করার জন‍্য বিভিন্ন দল এবং সহযোগিতা সংগঠনেক ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়ার একদিন জাতীয় দলে খেলবে। শিক্ষা এবং স্বাস্থ্য সেবার পাশাপাশি ক্রীড়াঙনে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতার উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের খেলাধুলার মাধ‍্যমে নেতৃত্ব এবং শৃংখলাবোধ সৃষ্টি হয় যা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। মানসিক এবং শারীরিক বিকাশের জন‍্য খেলাধুলা ভূমিকা রয়েছে। তিনি এ খেলা আয়োজন করার জন‍্য রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিকে ধন্যবাদ জানান এবং খেলোয়ারদের উৎসাহ প্রদান করার জন‍্য দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালকরা অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ বক্তব্য প্রদান করেন।

এবারের খেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সহকারি কোচ প্লাবন খান।

উদ্বোধনী ম‍্যাচে অংশগ্রহণ করে ফাইটার্স ক্রিকেট টিম ৯ উইকেটে বিজয়ী এবং ম‍্যাপ অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন আব্দুল্লাহ। খেলায় অংশগ্রহণকারি অন‍্য দুটি টীম হলো টীম সুলতান অরিয়ার্স এবং টীম টটোফিয়া অরিয়ার্স।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts