ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

২৫ February ২০২৬ Wednesday ৭:০৪:৪৩ PM

Print this E-mail this


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে যায় ডিবির দল। এ সময় মো. আলীম খান নামে ওই ব্যক্তি দৌড়ে পালাতে গেলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, তার বসতঘরের নিজ শোবার ঘরের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল,  একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
‎এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, গত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মো. আলীম খান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে নির্ধারিত রেটে ঘুস নেন জেলা রেজিস্ট্রার

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

আ’লীগ নেতাদের জামিন: প্রতিবাদে আদালতের কার্যক্রম চলাকালে আইনজীবীদের হট্টগোল

বিদায়ের দিনে দুর্নীতির অভিযোগ এক প্রসিকিউটরের, তাজুল বললেন ‘মিথ্যা’

Explore More Districts