বাংলাদেশ থেকে ডিম-মুরগি নেবে না সৌদি আরব

বাংলাদেশ থেকে ডিম-মুরগি নেবে না সৌদি আরব

ডিম-মুরগি নেবে না সৌদি আরববার্ড ফ্লুর সংক্রমণকে কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ডিম ও মুরগি আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব।

গত বুধবার দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এক আদেশে আমদানি স্থগিত করে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) গতকাল বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে বার্ড ফ্লুর সংক্রমণের বিষয়ে তথ্য প্রকাশ করেছে বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ওআইই)। আর ওই প্রতিবেদনের পরই সৌদি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।

Explore More Districts