| ২৪ February ২০২৬ Tuesday ১১:৩২:১৪ PM | |
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে নারী দোকানির কাছে ১ হাজার টাকার জালনোট ভাঙাতে গেলে আশরাফ চৌকিদারকে (৪২) আটক করেন স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ সময় তার কাছে এক হাজার টাকার ২টি, পাঁচশত টাকার ১টি ও একশ টাকার ১৮টি জাল নোট পাওয়া যায়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বংকুরা গ্রাম এ ঘটনা ঘটে।
আটককৃত আশরাফ একই উপজেলার শাহাজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় জালটাকার বিস্তার ঘটিয়ে আসছে আশরাফ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বংকুরা গ্রামে এক নারী দোকানদারের কাছে আশরাফ চৌকিদার (৪২) এক হাজার টাকার ১টি জালটাকা ভাঙাতে গিয়ে ধরা পড়ে। এ সময় জালটাকার ২১টি নোটসহ আশরাফকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
গৌরনদী থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে আশরাফ নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ২টি, পাঁচশত টাকার ১টি ও একশ টাকার ১৮টি জালনোটসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনার আটককৃতকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই নজরুল ইসলাম জানান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
