শুভেচ্ছায় ফুলের পরিবর্তে গাছের চারা চাইলেন এমপি রনি – Daily Gazipur Online

শুভেচ্ছায় ফুলের পরিবর্তে গাছের চারা চাইলেন এমপি রনি – Daily Gazipur Online

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২৫কোটি গাছ ( বছরে ৫কোটি ) আমাদেরকেই লাগাতে হবে। তাই ফুলের তোড়া নয়, নেতাকর্মীদের কাছ থেকে চারাগাছ নিলেন গাজীপুর–২ আসনের এমপি রনি।
এমপি রনি আরো বলেন,ফুল পঁচে যায়। গাছের চারা দিলে পরিবেশ রক্ষা হয়। আমাদের সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে হবে। তাই শুভেচ্ছা হিসেবে ফুল না দিয়ে, দিতে চাইলে গাছের চারা দিয়েন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় কাজী মার্কেট, মধুমিতা এলাকার টঙ্গী কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগাতে বলেছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ দিলে পরিবেশ রক্ষা হবে। পরিকল্পিতভাবে শিল্পায়ন, কৃষি জমি, গাছ পালা প্রকৃতি রক্ষায় আমাদের কাজ করতে হবে।
এরপর ফুলের পরিবর্তে গাছের চারার মাধ্যমে সদ্য বিজয়ী সংসদ সদস্যকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য বিজয়ী সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ফারহাজ্ব বিন প্রবাল, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক।

Print Friendly, PDF & Email

Explore More Districts