বিপুল পরিমাণ টাকা, ১৫৯ কেজি গাঁজা জব্দ : চার শীর্ষ মাদককারবারি গ্রেফতার – Daily Gazipur Online

বিপুল পরিমাণ টাকা, ১৫৯ কেজি গাঁজা জব্দ : চার শীর্ষ মাদককারবারি গ্রেফতার – Daily Gazipur Online

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানীর তুরাগ, বিমানবন্দর ও টঙ্গীতে মাদক বিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৫৯ কেজি নিষিদ্ধ গাঁজা এবং এক নারীসহ ৪জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এসময় তাদের নিকট থেকে ১১টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৮৭ হাজার , ৪শ টাকা, একটি প্রাইভেটকার ও একটি সীম কার্ড উদ্ধার করা হয়েছে । জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা বলে জানা গেছে।
র‌্যাব জানিয়েছে- আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- মোসাঃ লাভলী আক্তার (৩৪), ইস্রাফিল (২২), মোঃ রমজান শেখ (৩০) ও আলমগীর (৪৫)।
শনিবার দিবাগত রাতে তুরাগের ১৮ নং সেক্টরস্থ টঙ্গী পূর্ব থানার সমাজ কল্যাণ দত্তপাড়া রোডের বাড়ী নং-১৭ এবং শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ১নং প্লাটফর্ম আর.কে ফাস্টফুড নামক দোকানে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব সূত্র জানিয়েছে, অভিযানকালে তিন জনের নিকট থেকে ৪০ লক্ষ টাকা মূল্য মানের মোট ৯৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও নগদ ১ লাখ ৮৭ হাজার , ৪শ টাকা এবং আলমগীর এর নিকট থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং একটি সীম কার্ড উদ্ধারমূলে জব্দ করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার সদর থানার কাটিগ্রাম গ্রামের মোঃ হরেছ মিয়ার কন্যা মোঃ মামুন মোল্ল্যার স্ত্রী মোসাঃ লাভলী আক্তার (৩৪), (বর্তমান- গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া, সমাজ কল্যাণ রোডের বাড়ী নং-১৭, ফ্ল্যাট নং- ০৩ (নীচতলা), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সফুল্লখিলা (মুঘলটোলা) গ্রামের আব্দুল হাই এর পুত্র ইস্রাফিল (২২), মাদারীপুর জেলার রাজৈর থানার মুছারকান্দি গ্রামের আঃ ছালাম শেখ এর পুত্র মোঃ রমজান শেখ (৩০),আটক আলমগীর (৪৫) ব্রাহ্মণ বাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের মোস্তফার পুত্র।
র‌্যাব-১ এর মিডিয়া অফিসার মোঃ রাকিব হাসান এ প্রতিবেদককে আরও জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ, বিমানবন্দর রেলস্টেশন ও টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের চালানগুলো জব্দ করেছে। শনিবার রাতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া থেকে ৮১ কেজি গাঁজা এক নারীসহ দুইকে আটক করা হয়। পরবর্তীতে উত্তরা ১৮ নং সেক্টর তুরাগের মেট্রোরেল ষ্টেশন উত্তরা সেন্টার ষ্টেশন সংলগ্ন পুরাতন বৌবাজার মাল্টি কেসিং রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর অভিনব কায়দায় (ঢাকা মেট্রোঃ-খ-১২-৫৬৫৭) প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভিতরে করে ১৮ কেজি গাঁজা পাচারের সময় মোঃ রমজান শেখ (৩০)কে আটক করতে সক্ষম হয়। এরআগে শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ১নং প্লাটফর্ম আর.কে ফাস্টফুড নামক দোকানে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬০ কেজি নিষিদ্ধ গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর (৪৫)কে গ্রেফতার করে র‌্যাব-১, উত্তরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে রেল পথে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকার উত্তরা, তুরাগ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারী/খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো বলে স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক মাদক ব্যবসায়ী (আসামী)কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।
এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts