ফুলবাড়ীয়ায় ‘জয় বাংলা’ স্লোগানে ফুল দিতে গিয়ে আ.লীগ নেতা আটক – DesheBideshe

ফুলবাড়ীয়ায় ‘জয় বাংলা’ স্লোগানে ফুল দিতে গিয়ে আ.লীগ নেতা আটক – DesheBideshe

ফুলবাড়ীয়ায় ‘জয় বাংলা’ স্লোগানে ফুল দিতে গিয়ে আ.লীগ নেতা আটক – DesheBideshe

ময়মনসিংহ, ২১ ফেব্রুয়ারি – অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত নেতার নাম ইফতিয়ার কবীর বাপ্পী। তিনি উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮ থেকে ১০ জন নেতাকর্মী মিছিল নিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন। এ সময় তারা দলীয় স্লোগান দিলে পুলিশ তাদের বাধা দেয়।

একপর্যায়ে পুলিশের দিকে তেড়ে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বাগবিতণ্ডা শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে ফুলের তোড়াসহ ইফতিয়ার কবীর বাপ্পীকে আটক করে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শহীদ মিনারে দায়িত্বরত পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts