শরীরে প্রোটিনের ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে – DesheBideshe

শরীরে প্রোটিনের ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে – DesheBideshe

শরীরে প্রোটিনের ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে – DesheBideshe

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – শরীরের পেশি গঠন ও সার্বিক সুস্থতায় প্রোটিনের ভূমিকা অপরিসীম। রক্তে শর্করার ভারসাম্য রক্ষা থেকে শুরু করে হরমোন নিঃসরণ ও থাইরয়েডের কার্যকারিতা সচল রাখতে পর্যাপ্ত প্রোটিন অপরিহার্য। প্রোটিন ছাড়া শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

দৈনন্দিন খাদ্যতালিকায় এর ঘাটতি দেখা দিলে শরীরে নানা ধরনের জটিলতা তৈরি হয়। শরীরে প্রোটিনের অভাব হয়েছে কি না, তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট উপসর্গের দিকে লক্ষ্য রাখা জরুরি। সাধারণত প্রোটিনযুক্ত খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। কিন্তু পর্যাপ্ত প্রোটিন গ্রহণ না করলে ঘন ঘন ক্ষুধা পাওয়ার প্রবণতা দেখা দেয়। এছাড়া রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য ডাল, মাছ, ডিম ও বাদামের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিনের ঘাটতির অন্যতম লক্ষণ হলো অতিরিক্ত চুল পড়া এবং ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া।

শরীরের কোথাও কেটে গেলে বা ক্ষত সৃষ্টি হলে তা শুকাতে যদি দীর্ঘ সময় লাগে, তবে বুঝতে হবে শরীরে প্রোটিনের অভাব রয়েছে। কারণ প্রোটিন ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে। এছাড়া সারাক্ষণ ক্লান্তি অনুভব করা এবং যকৃতের ওপর চাপ বাড়াও প্রোটিন ঘাটতির ইঙ্গিত দেয়। শরীর চনমনে রাখতে ও ক্লান্তি দূর করতে নিয়মিত প্রোটিন গ্রহণ করা প্রয়োজন।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts