কারিকুলাম পর্যালোচনা করা হবে, এআইকে শিক্ষার মূলধারায় যুক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

কারিকুলাম পর্যালোচনা করা হবে, এআইকে শিক্ষার মূলধারায় যুক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

বিগত সময়ের অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে নতুন শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৯ সালের আগে আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল এবং নকল প্রতিরোধে আমরা সফল হয়েছিলাম। এবারও শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হবে না।’

শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের জীবন মান উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়। আপনারা ধৈর্য ধরুন, আমরা কী করি, তা দেখার জন্য আপনাদের কিছুটা সময় দিতে হবে (ওয়েট অ্যান্ড সি)।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশপ্রেম ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’

বক্তব্যের শুরুতে মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বর্তমান বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Explore More Districts