লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত জমিতে স্থাপনা নির্মাণে বাঁধা দেওয়ায় অটোরিক্সা চালক জাকির হোসেন ও তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। 

পৌরসভার ৩নং ওয়ার্ডের বিসিক সংলগ্ন বদ্দের বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজনে করে ভুক্তভোগী পরিবার। 

এতে লিখিত অভিযোগে জাকির হোসেন জানান, পৌরসভার  ৬৩নং মৌজা সাবেক সিএস খতিয়ান ১৫২১ ও ১৫২৪ এবং বর্তমান আরএস খতিয়ান ২৯ ও ৮২ অংশে তার ১০ শতাংশ জমি ভোগ দখলে আছেন। কিন্তু ওই সম্পত্তি স্থানীয় জাহাঙ্গীর আলম, সৌরভ হোসেন ভুলসহ কয়েকজন দখল করার চেষ্টা করে। পরে জাকির হোসেন দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করলে আদালত ওই সম্পত্তিতে নিষেধাজ্ঞা জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১১ ফেব্রুয়ারি রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাকির, সৌরভসহ ২৫/৩০ জন সন্ত্রাসী নিয়ে জাকিরের স্ত্রী মর্জিনা বেগম ও মেয়েকে কুপিয়ে আহত করে। পরে আহতের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরের দিন সৌরভ হোসেন ভুলু ১২ থেকে ১৫ জন লোক নিয়ে জাকিরের উপর হামলা চালিয়ে পায়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তা গ্রহণ না করে অভিযোগ হিসেবে  গ্রহণ করে। ঘটনার সাথে জড়িতরা প্রতিনিয়ত জাকির হোসেনকে হুমকি-ধমকি প্রদান করায় সে নিরাপত্তহীনতায় ভূগছে বলে অভিযোগ করেন। 

Explore More Districts