মুক্তাদির ও আরিফকে তরঙ্গ সমাজ কল্যান সংস্থার অভিনন্দন

মুক্তাদির ও আরিফকে তরঙ্গ সমাজ কল্যান সংস্থার অভিনন্দন

মুক্তাদির ও আরিফকে তরঙ্গ সমাজ কল্যান সংস্থার অভিনন্দন
সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন তরঙ্গ সমাজ কল্যান সংস্থা–এর সভাপতি, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা নুরুল ইসলাম খান নজরুল এবং ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক এক যৌথ বিবৃতিতে সিলেটের গর্ব খন্দকার আব্দুল মুক্তাদীর (সিলেট-১) ও আরিফুল হক চৌধুরী (সিলেট-৪), সাবেক সিলেট সিটি মেয়র, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মজুমদারী এলাকাবাসী, তরঙ্গ সমাজ কল্যান সংস্থা ও কার্যকরী কমিটির পক্ষ থেকে এই গৌরবময় অর্জনে আমরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করছি। তাঁদের নেতৃত্ব, সততা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি সিলেটের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তাঁরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, মন্ত্রীদ্বয়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেট উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্তে পৌঁছাবে। তরঙ্গ সমাজ কল্যান সংস্থার পক্ষে সিলেট উইমেন চেম্বারের পরিচালক রেহানা আফরোজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts