পাংশার ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙচুর, যুবক গ্রেপ্তার |

পাংশার ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙচুর, যুবক গ্রেপ্তার |

পাংশার ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙচুর, যুবক গ্রেপ্তার |

 

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া এলাকায় ছালাপরা মামা পাগলের মাজারে ভাঙচুরের অভিযোগে হোসেন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ রবিবার (১৫ ফেব্রুয়ারী) পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে বিকালে ওই মামলার আসামি হিসেবে আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হোসেন শেখ মাছপাড়া রেলষ্টেশনের পাশের এলাকার মো সিদ্দিক শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া রেলস্টেশনের পশ্চিম পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের ছাদে উঠে হোসেন শেখ নামে এক ব্যক্তি লোহার বড় হাতুড়ি (হামার) দিয়ে মাজারের গম্বুজ ভাঙচুর শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন ও মাজারের ভক্তরা তাকে হাতেনাতে আটক করেন।

পুলিশ আরও জানায়, এর আগেও একই ব্যক্তি হাতুড়ি নিয়ে মাজারের ছাদের গম্বুজের কার্নিশ ভেঙে পালিয়ে যান। সেদিন স্থানীয়রা তাকে ধরার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মাজারের খাদেম হাকিম সর্দার বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি এফআইআর নং-০৭, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬; জি আর নং-২৩ হিসেবে রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ২৯৫/২৯৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Explore More Districts