আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা-ছারছীনার পীর ছাহেব।

আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা-ছারছীনার পীর ছাহেব।

১৪ February ২০২৬ Saturday ৮:০৪:২৩ PM

Print this E-mail this


সংবাদ বিজ্ঞপ্তি:

আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা-ছারছীনার পীর ছাহেব।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- বিশুদ্ধ আক্বীদা মুসলিম জীবনের মূল চাবিকাঠি। কারণ আমলের চেয়ে আক্বীদার গুরুত্ব অনেক বেশী। আক্বীদা ছহীহ বা শুদ্ধ না হলে কোন আমলই আল্লাহর কাছে কবুল হবে না। আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা। আমাদের পূর্বসূরীগণ ঈমান-আকীদার বিষয়ে অত্যন্ত মজবুত ছিলেন। তাঁরা চিন্তা-চেতনা, আদর্শ-আক্বীদা ও ঐতিহ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে পাহাড়ের মতো অটল-অবিচল ছিলেন। আমাদের পূর্বসূরীদের দেখানো পথ-মতের অনুসরণ ও অনুকরণ করে জীবনকে সৌন্দর্যমন্ডিত করা উচিত । 

ছারছীনা শরীফের পীরে কামেল, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ৩৬ তম ইন্তেকাল বার্ষিকী উদযাপন উপলক্ষে (১৪ ফেব্রুয়ারি) শনিবার ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী খতমে শবীনা, কিরাত, হামদ-না’ত, ও বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মফিজ উদ্দীন সহ ছারছীনা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ও ছাত্রবৃন্দ প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts