ময়মনসিংহে বিড়ি চাওয়ায় যুবককে পি ‘টি ‘য়ে হ ‘ত্যা, গ্রে ‘প্তার ৩

ময়মনসিংহে বিড়ি চাওয়ায় যুবককে পি ‘টি ‘য়ে হ ‘ত্যা, গ্রে ‘প্তার ৩

ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে।

News

বিষয়টি সমকালকে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৭-৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়।

তাদের এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ওসি জানান, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Explore More Districts