তারেক রহমানকে ছারছীনা পীর ছাহেবের অভিনন্দন

তারেক রহমানকে ছারছীনা পীর ছাহেবের অভিনন্দন

১৩ February ২০২৬ Friday ৮:১১:১৭ PM

Print this E-mail this


সংবাদ বিজ্ঞপ্তি:

তারেক রহমানকে ছারছীনা পীর ছাহেবের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং জোটের এই বিশাল জয়ে মহান আল্লাহর দরবারে তিনি শুকরিয়া আদায় করেন।

বিবৃতিতে ছারছীনা পীর ছাহেব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই হক্কানী ওলামায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানও তার পিতা-মাতার পদাঙ্ক অনুসরণ করে দেশ, জাতি এবং ইসলামের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার পর ছারছীনা পীর ছাহেব বিএনপি জোটের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে তারেক রহমানও দেশের পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং ইমাম-খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোবারকবাদ জানিয়েছিলেন।

ছারছীনা পীর সাহেব তার বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts