চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে চাঁদপুর জেলা জজের বাসভবনের বিপরীত পাশে আওয়ামী লীগ কার্যালয়ের ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর শুনে মানুষ ভীড় করে। একপাশে পাশে ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যপাশে মানুষ থাকায় এই সড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদশী কয়েকজন জানান, রাত ১০ হঠাৎ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উপরে কালো ধোঁয়া দেখা যায়। পরে তৃতীয় তলায় গিয়ে দেখা যায় আগুন জ্বলছে। আগুনের প্রচন্ড তাপে কাছে যাওয়া যায় না। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ৫ই আগস্টের আগে ও পরে কয়েকবার আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়া ও ভাংচুর করা হয়। তবে কে বা কাহারা এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায় নি। এটি পরিকল্পিতও হতে পারে বলে জানান অনেকে।

চাঁদপুর ফায়ার সার্ভিস সদস্যরা জানান,আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখন বলা যাচ্ছে না। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,
১৩ ফেব্রুয়ারি ২০২৬

Explore More Districts