মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ ফেব্রুয়ারি.
মানিকগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬-এর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৫১৫টি কেন্দ্রে সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরুতীহিন ভাবে চলে। ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলার নির্বাচনী আসন – ১ শিবালয় উপজেলার মহাদেপবুর কেন্দ্রে ৬০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উথলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘিওর উপজেলার শোলধারা কেন্দ্রে ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে ৪ জনকে নিয়ে যায়। বিচ্ছিন্ন কোন দুই একটি ঘটনা ছাড়াই জেলায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম জানিয়েছেন, তিনটি আসনের প্রতিটি কেন্দ্রে ছিল নিরাপত্তা। “মানিকগঞ্জের তিনটি আসনে ৫১৫টি ভোটকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত কররা হয়েছিল। জেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারসহ মোট ৯ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।”
এ ছাড়া নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছিল।
মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, জেলার তিনটি আসনে বিএনপি–জামায়াত জোট, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, “মোট ৫১৫টি কেন্দ্রের মধ্যে ১৬১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৭টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত থাকলেও কোন ঝুকি ছিল না ঐসব কেন্দ্রে।
এবারের নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন। পুরুষ ও নারী ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখ্যযোগ্য। মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন আরো বলেন, মানিকগঞ্জ সংসদীয় আসন- ১- ৬১%, ২ আসনে ৫২% এবং ৩ আসনে ৬৪% ভোট কাষ্টিং হয়েছে বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত। তবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত কোন পার্সেন্ট ভোটের হার বিকাল ৫ টা পর্যন্ত তৈরি হয়নি।
মানিকগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘœ রাখতে সব ধরনের প্রস্তুতি ছিল। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল এবং প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাতে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।”
তিনি আরো বলেন, ভোটগ্রহণ শুরু হয়েছে। ফলাফল ঘোষণা ও এর পরবর্তী কার্যকাল পর্যন্ত পুরো প্রক্রিয়া কঠোর নজরদারির আওতায় থাকবে। কেন্দ্রগুলোতে সিসিটিভি পর্যবেক্ষণ, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
সবমিলিয়ে নিরাপত্তা, প্রস্তুতি ও ভোটার অংশগ্রহণ এই তিনকে কেন্দ্র করেই মানিকগঞ্জে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এখন সবার নজর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে গ্রহণযোগ্য ফলাফল ঘোষণার দিকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ ফেব্রুয়ারি ২০২৬।


