যশোরে ভোটকেন্দ্র পাহারায় বিএনপি নেতাকর্মীরা

যশোরে ভোটকেন্দ্র পাহারায় বিএনপি নেতাকর্মীরা

যশোরের ৮২৪টি ভোটকেন্দ্রে পাহারার ব্যবস্থা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ভোটকেন্দ্র দখল ও সম্ভাব্য কারচুপি প্রতিরোধে নির্বাচনের আগের রাত, বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এ বিশেষ পাহারার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল নেতাকর্মীরা দলবদ্ধভাবে অবস্থান করছেন। তাদের দাবি, প্রতিটি কেন্দ্রে আলাদা টিম গঠন করে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কেন্দ্র দখলের চেষ্টা না ঘটে।

জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা থেকেই নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তিনি নিজেও সন্ধ্যার পর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে পাহারার কার্যক্রম তদারকি করেছেন।

তিনি বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পালাক্রমে এ পাহারা অব্যাহত থাকবে।

 

Explore More Districts