প্রথম দিন থেকেই অর্থনৈতিক সংস্কার শুরু করতে হবে

প্রথম দিন থেকেই অর্থনৈতিক সংস্কার শুরু করতে হবে

মুক্ত আলোচনায় অংশ নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান বলেন, ‘শিল্পকারখানায় আমরা সঠিক কর্মী পাচ্ছি না। আবার অনেকে কর্মহীন এবং প্রচ্ছন্ন বেকারত্ব রয়েছে। তাই আমাদের পাঠ্যক্রম পরিবর্তন করতে হবে। দক্ষতা না থাকায় ভারত ও শ্রীলঙ্কার প্রবাসীরা আমাদের থেকে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।’

সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় করার পরামর্শ দিয়ে আরেক বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতি ৬-৭ শতাংশ নামাতে না পারলে সামগ্রিক চাহিদা বাড়বে না। আবার নতুন সরকার এলে আমদানি বাড়বে। তখন বিনিময় হারের ওপর চাপ পড়তে পারে। তাই রিজার্ভ বাড়াতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধে পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, ভবিষ্যতে অলিগার্ক শ্রেণি তৈরি না করতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দিতে হবে। আর সংস্কারের ফল দেরিতে আসে। তাই নির্বাচিত সরকার প্রথম দুই বছরের মধ্যে সংস্কার করতে না পারলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কিংবা তৃতীয় দিন নয়, বরং প্রথম দিন থেকেই সংস্কারের কাজ শুরু করতে হবে।

সেমিনারে ব্যবসায়ী প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং অর্থনীতিবিদেরা তাঁদের মতামত তুলে ধরেন।

Explore More Districts