যেখান থেকে উদ্ধার হল বিয়ানীবাজারের নিখোঁজ তরুণ

যেখান থেকে উদ্ধার হল বিয়ানীবাজারের নিখোঁজ তরুণ

যেখান থেকে উদ্ধার হল বিয়ানীবাজারের নিখোঁজ তরুণ
বিয়ানীবাজারের পল্লী থেকে নিখোঁজ হওয়া এক তরুণকে ১৫ মাস পর উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার তাকে খুলনার খালিশপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। সোহান আহমদ (১৯) নামের ওই তরুণ উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের মৃত শাহীন আহমদের ছেলে।

পিতার মৃত্যুর পর অজ্ঞাত কারণে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। প্রাথমিকভাবে তার নিখোঁজ রহস্য জানা যায়নি। খুলনায় সে কী করতো কিংবা কার আশ্রয়ে ছিল, তাও জানা যায়নি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক বলেন, নিখোঁজের পর থানায় সাধারণ ডায়রী করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মিলেনি। এ ঘটনায় সম্প্রতি ফের সাধারণ ডায়রী করা হয়। নতুন করে তদন্ত শুরুর পর খুলনার খালিশপুর থানা এলাকায় তার সন্ধান পাওয়া যায়। পরে সেখানকার পুলিশের সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

ডিএস/এএসসি

Explore More Districts