বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনকালে প্রাপ্ত Applicant ID ও Password ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার পর থেকে পূরণ করা যাবে।
অনলাইনে ভর্তি ফরম পূরণ শেষে শিক্ষার্থীদের অবশ্যই ফরমটি রঙিন প্রিন্ট করে ৯ ফেব্রুয়ারি বিকেল চারটার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীর আসন বাতিল বলে গণ্য হবে। ভর্তি ফি হিসেবে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে ১৫ হাজার ৯০৫ টাকা (সার্ভিস চার্জসহ) জমা দিতে হবে।
ভর্তি ফি প্রদানসংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তে পাওয়া যাবে।

