দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে জামাতকে বয়কট করুন— নুরুজ্জামান লিটন

দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে জামাতকে বয়কট করুন— নুরুজ্জামান লিটন

মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি:বাংলাদেশ জাতিয়তাবাদী দলের যশোর ৮৫ শার্শা-১ আসন এর ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন, “সারাদেশে ধানের শীষের প্রার্থী ও জোট প্রার্থীদের বিজয়ী করে দেশপ্রেমিক একটি রাজনৈতিক নির্বাচিত সরকার গঠনের সুযোগ দিন।একই সঙ্গে দেশের শান্তি ও কল্যাণের জন্য বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এসময় তিনি বলেন, আপনারা দেখছেন আজ জামাত ইসলামী নামের যে দলটি দাড়ি পাল্লায় ভোট দিলে মানুষকে গৌরআজাব মাপ বেহেশত যাওয়া যাবে এরকম মিথ্যা প্রতারনামুলক কথাবার্তা বলছে তাতে কার জাহান্নামে যাওয়া উচিৎ আপনারা ভাল বলতে পারবেন। আজ বাড়ি বাড়ি গিয়ে তাদের লোকজন মানুষকে বিভ্রান্তমুলক কথাবার্তা বলছে তার সমুচিত জবাব আগামি ১২ তারিখে আপনারা ভোটের মাধ্যেমে জবাব দিবেন।

মঙ্গলবার ( ৩ জানুয়ারী) উলাশী ইউনিয়ন এর ধলধাহ হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে লিটন বলেন, ১৯৭১ সালে জামাত ইসলাম এদেশ স্বাধীন হোক চায়নি। তারা এদেশের মানুষকে পাকিস্তানি বাহিনীর দোসর হয়ে হত্যা নির্যাতন ও গুম করেছে। এই ভন্ড প্রতারকদের থেকে দুরে থাকার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে গনতন্ত্রকে পুন:প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা আর যাতে কারো হাতে নির্যাতন না হোন সেই লক্ষে বিএনপি সরকার গঠন করলে কাজ করবে। এদেশের সকল মানুষ যাতে মিলে মিশে থাকে সেই লক্ষে বিএনপি কাজ করবে। প্রতিহিংসা পরায়ন হয়ে বিএনপি কারো সাথে খারাপ আচারন করবে না। আমাদের নেতা তারেক রহমান শত নির্যাতন সহ্য করেও যদি সবকিছু ভুলে যেতে পারে তাহলে আমরাও অতিত ভুলে যাব।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্ঠা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সহসভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, তাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম সহিদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

Explore More Districts