বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতিয়তাবাদি দলের ( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এর যশোর আগমন উপলক্ষে শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে জনসমাবেশে যোগ দিতে ১০ হাজার লোকের উপর সমাগম হয়। সোমবার (২ জানুয়ারী) শার্শা ও বেনাপোল থেকে বাস, ট্রাক যোগে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ যশোর জনসমাবেশে সকাল ১০ টার দিকে যাত্রা শুরু করে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন এর হাওয়া বইছে। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার তারেক রহমান এর নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দেশে প্রবেশ করতে দেয়নি। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার জনরোসের শিকার হয়ে অবশেষে পালানোর পর তারেক রহমান এর নামে মিথ্যা মামলা থেকে আদালত তাকে অব্যহতি দেয়। দেশে তত্ববধায়ক সরকার নির্বাচনের তফশিল ঘোষনার পর উৎসবের আমেজ বইছে। আর এই নির্বাচন উপলক্ষে তারেক রহমানও দীর্ঘ ১৭ বছর বিদেশ থাকার পর দেশে এসে নির্বাচানী কার্যক্রমের ধারাবাহিতায় আজ যশোর প্রচার অভিযানে আসেন।
শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী বলেন, তারেক রহমান এর যশোর আসা উপলক্ষে সকালে বেনাপোলে শুভেচ্ছা মিছিল হয় । এরপর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে তার নেতৃত্বে ১০ হাজার এর উপর লোক যশোর সমাবেশস্থলে যায়।


