বিদেশি কূটনীতিকদের কথা বলার পেছনে সমাজের দায় দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা – DesheBideshe

বিদেশি কূটনীতিকদের কথা বলার পেছনে সমাজের দায় দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা – DesheBideshe

বিদেশি কূটনীতিকদের কথা বলার পেছনে সমাজের দায় দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা – DesheBideshe

ঢাকা, ১ ফেব্রুয়ারি – বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের কথা বলার পেছনে সমাজের একটি বড় অংশের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ডিক্যাবের নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে কূটনীতিকদের প্রতিটি দেশে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক একটি প্রথা দাঁড়িয়ে গেছে। বিদেশি কূটনীতিকরা এখানে নানা বিষয়ে কথা বলেন কারণ সমাজের একটি বড় অংশ চায় তারা কথা বলুক। এ কারণে সবসময় শুধু কূটনীতিকদের দোষ দেওয়া যায় না বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য রাখেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts