সরকারি রাস্তা ভরাটের কাজে বালু দিয়ে বিপাকে জমির আলী, অভিযোগ দায়ের

সরকারি রাস্তা ভরাটের কাজে বালু দিয়ে বিপাকে জমির আলী, অভিযোগ দায়ের

সরকারি রাস্তা ভরাটের কাজে বালু দিয়ে বিপাকে জমির আলী, অভিযোগ দায়ের

সরকারি রাস্তা ভরাটের কাজে ভিটবালু দিয়ে বিপাকে পড়েছেন কানাইঘাটের দিনমজুর শ্রমিক জমির আলী।ভিটবালু নিয়ে টাকা দেয়নি হবিগঞ্জের জালালাবাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্বাধিকারী মোঃ গোলাম ফারুক ও ঠিকাদার মিজানুর রহমান।এমন অভিযোগ এনে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুওড়ঘড়ি গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র জমির আলী গত ২৬ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গেলো বছরের এপ্রিল মাসে হবিগঞ্জের জালালাবাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্বাধিকারী মোঃ গোলাম ফারুক ও ঠিকাদার মিজানুর রহমান এলজিইডি অধিদপ্তরের এসডি আইরিপ প্রকল্পের আওতায় কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর ডগিরপার হইতে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুওড়ঘড়ি পর্যন্ত ২ কিলোমিটার পিচঢালার কাজের টেন্ডার অনুমোদন পান। এতে রাস্তা ভরাটের জন্য তাদের ভিটবালুর প্রয়োজন হলে কুওড়ঘড়ি গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র জমির আলী সাথে সাড়ে ১৫ টাকা হারে ১ লক্ষ ঘনফুট ভিটবালুর চুক্তি সম্পাদন করেন।একমাসের মধ্যে রাস্তায় ভিটবালু দিয়ে ভরাট করে দেন জমির আলী। উল্লেখিত বিবাদীরা সরকারি বরাদ্দকৃত টাকা উত্তোলন করে নিয়ে চলে যায়।ঠিকাদারী প্রতিষ্ঠান কিস্তিতে ১২ লক্ষ টাকা দিলেও সর্বশষ জমির আলীর সাড়ে ৩ লক্ষ টাকা পাওনা রয়েছে বিবাদীদ্বয়ের কাছে।দিমু দিচ্ছি করে প্রায় ৮ মাস অতিবাহিত করলেও টাকা পরিশোধ করছে না।এমতাবস্থায় দিনমজুর শ্রমিক জমির আলী পড়ছেন বিপাকে।একদিকে ঋণের চাপ অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের টালবাহানায় পথে বসেছেন তিনি।

 শনিবার এ প্রতিবেদককে ভুক্তভোগী জমির আলী জানান, নিরুপায় হয়ে তিনি আইনী সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করে অনুরোধ জানান তিনি।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts