দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ – DesheBideshe

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ – DesheBideshe

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ – DesheBideshe

প্রেটোরিয়া, ৩০ জানুয়ারি – দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে দেশটিতে অবাঞ্ছিত বা ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দক্ষিণ আফ্রিকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।

এই শিষ্টাচার লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে বিষোদগার করা। পাশাপাশি ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথভাবে অবহিত না করার অভিযোগও আনা হয়েছে ওই কূটনীতিকের বিরুদ্ধে।

প্রেটোরিয়ায় অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দক্ষিণ আফ্রিকা মামলা দায়ের করার পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬



Explore More Districts