আজ বৃহস্পতিবার আরেক দফা দাম বৃদ্ধির কারণে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। একই ভাবে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে।
জুয়েলার্স সমিতি বরাবরের মতোই বলেছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধি। আজ প্রতি আউন্স সোনার দাম সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে বিশ্ব বাণিজ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে সোনার দাম শিগগিরই ৭ হাজার ডলারে উঠে যাবে।

