‘এমন চরিত্র আর না–ও পেতে পারি’— ‘ক্যাকটাস’ ছাড়তে চাননি মেহজাবীন

‘এমন চরিত্র আর না–ও পেতে পারি’— ‘ক্যাকটাস’ ছাড়তে চাননি মেহজাবীন

কিছুদিন পরপরই তাঁর সুরে নড়ে ওঠে পুরো দেশ। উৎসব, আনন্দ কিংবা মুহূর্তের উচ্ছ্বাস—সবখানেই প্রীতম হাসানের গান যেন আলাদা এক রং যোগ করে। গায়ক হিসেবে যেমন জনপ্রিয়, অভিনয়েও মাঝেমধ্যে চমক দেখান তিনি। সেসব কাজও দর্শক গ্রহণ করেছেন তুমুল আগ্রহে। সময়ের এমনই জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসানের জন্মদিন ২৭ জানুয়ারি, মঙ্গলবার। আর জন্মদিনেই নতুন অভিনয়ের খবর নিয়ে হাজির হলেন তিনি।

চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় শুরু করেছেন প্রীতম হাসান। সিরিজটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজটি পরিচালনা করছেন শিহাব শাহীন। এ সিরিজের মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে মেহজাবীন-প্রীতমকে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

Explore More Districts