আজ প্রসিকিউশনের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই মামলার সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ তাঁরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এখন ট্রাইব্যুনাল এই মামলা রায়ের জন্য অপেক্ষমাণ তালিকায় রেখেছেন। প্রসিকিউশন আশা করছে যে শিগগিরই এই মামলার রায় হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ৩০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। সাবেক এই উপাচার্যসহ মামলার ২৪ আসামি পলাতক।

