নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার সখীপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার ভোটের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, সখীপুর থানা প্রাঙ্গণে পুলিশের অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং পরিচালনা করা হয়। একই সঙ্গে Body Worn Camera ও Dock Station স্থাপন কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এ,কে এম মামুনুর রশীদ, অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

