ফেরি ডুবে ফিলিপাইনে নিহত ১৫, এখনও নিখোঁজ ৪৩ জন – DesheBideshe

ফেরি ডুবে ফিলিপাইনে নিহত ১৫, এখনও নিখোঁজ ৪৩ জন – DesheBideshe

ফেরি ডুবে ফিলিপাইনে নিহত ১৫, এখনও নিখোঁজ ৪৩ জন – DesheBideshe

ম্যানিলা, ২৬ জানুয়ারি – ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরি ভোরবেলায় ডুবে গেছে। দুর্ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, ৪৩ জন এখনও নিখোঁজ। কোস্টগার্ডের ডুবুরিদের তৎপরতায় ১৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ফেরিটি জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু যাত্রার শুরুতেই তা ডুবে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র রোনালিন পেরেজ জানান, আপাতত উদ্ধার তৎপরতায় মনোযোগ দেওয়া হচ্ছে এবং মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

ফিলিপাইনে ফেরি দুর্ঘটনা বিরল নয়; ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জন নিহত হয়েছিল।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬



Explore More Districts