হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্যকে কূটনৈতিক লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানালো জামায়াত – DesheBideshe

হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্যকে কূটনৈতিক লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানালো জামায়াত – DesheBideshe

হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্যকে কূটনৈতিক লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দা জানালো জামায়াত – DesheBideshe

ঢাকা, ২৫ জানুায়রি – ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জামায়াতে ইসলামী সম্পর্কিত মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতিমালার লঙ্ঘন বলে আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

রোববার (২৫ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, নির্বাচন প্রক্রিয়া এবং একটি বৈধ রাজনৈতিক দলের ব্যাপারে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি।”

তিনি আরও বলেন, হর্ষবর্ধন শ্রিংলা জামায়াত সম্পর্কে যে মন্তব্য করেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত, তথ্যবিকৃত এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। নির্বাচনে কোন দল কত ভোট পাবে এবং জনগণ কাকে ভোট দেবে তা শুধুমাত্র সেই দেশের জনগণের এখতিয়ার। এই ধরনের বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের ক্ষতি করতে পারে।

জামায়াতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা গণতান্ত্রিক ও নিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই প্রকৃত রায় দেবে। মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেছেন যে, ভারতের দায়িত্বশীল মহল এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬



Explore More Districts