ভোট চুরি চাই না, আমরা শান্তিপূর্ণ ভোট চাই: জোনায়েদ সাকি

ভোট চুরি চাই না, আমরা শান্তিপূর্ণ ভোট চাই: জোনায়েদ সাকি

শনিবার উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুরের ডাক নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় হেঁটে জনসংযোগসহ উঠান বৈঠক করেন জোনায়েদ সাকি। সকালে উপজেলার নিজ ইউনিয়ন ফরদাবাদের কলাকান্দি গ্রামের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ, পথচারী, দোকানি, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে দেখা করেন। পর্যায়ক্রমে তিনি ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি, পূর্ব হাটি, পূর্ব কান্দা, ফরদাবাদ, দক্ষিণ পাড়া, মধ্যপাড়া, উত্তর পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন এবং উঠান বৈঠক করেন। এসব বৈঠকে গণসংহতি আন্দোলনের এই প্রার্থী আশ্বাস দেন, তিনি নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষ যাঁর যাঁর হিস্যা অনুযায়ী ন্যায্য অধিকার পাবেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, সেতুর উন্নয়ন; কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।

Explore More Districts