নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি প্রার্থীর নিরাপত্তা চেয়ে আবেদন
দুর্বৃত্তদের হামলায় নিজের নির্বাচনী কর্মী খুন হওয়ার পরপরই পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপিদলীয় প্রার্থী আনোয়ার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের কাছে এই আবেদন করেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত তাঁকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিরাপত্তা চেয়ে করা আবেদনটি তাৎক্ষণিক পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। তাঁরা যাচাই-বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


