
ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদ বলেছেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের নির্বাচন যারা আগামীর বাংলাদেশ গড়বে। এই নির্বাচন বানচাল করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত শাকসু নির্বাচন দিতে হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত ও বানচালের প্রতিবাদে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

