মঠবাড়িয়ায় চুরি করতে বাধা দেওয়ায় হা*ম*লা ও ভাং*চু*র : থানায় অভিযোগ

মঠবাড়িয়ায় চুরি করতে বাধা দেওয়ায় হা*ম*লা ও ভাং*চু*র : থানায় অভিযোগ

২২ January ২০২৬ Thursday ১১:৪৫:২০ PM

Print this E-mail this


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

মঠবাড়িয়ায় চুরি করতে বাধা দেওয়ায় হা*ম*লা ও ভাং*চু*র : থানায় অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে আফরোজ (২৫) নামে এক যুবক পার্শ্ববর্তী বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ায় পালিয়ে এসে লোকজন নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়েছে। এতে আব্দুল্লাহ,মোস্তফা ফরাজী এবং ফিরোজা বেগম আহত হয়েছে। আহতরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালের এ ঘটনায় মোস্তফা ফরাজী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আফরোজ,আবু ফরাজী,পারভীন ও আব্দুল্লাহকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, কচুবাড়িয়া গ্রামের আবু ফরাজীর ছেলে আফরোজ নেশার টাকা জোগাড় করতে বেপরোয়াভাবে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি করে আসছে।ঘটনার দিন মোস্তফা ফরাজীর বাড়িতে চুরি করতে আসলে ঘরের লোকজন দেখে ফেলে।এ সময় চোর চোর বলে ডাক চিৎকার দিলে আফরোজ নামে ওই যুবক পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন জড়ো হয়।কিন্তু এর কিছু সময় পরেই চুরির ঘটনায় জড়িত ওই যুবক লোকজন নিয়ে মোস্তফা ফরাজীর বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।এতে আব্দুল্লাহ’র পিঠে নীলা ফুলা জখম হয়, মোস্তফা ফরাজীর মাথা কেটে যায় এবং ফিরোজা বেগম মুখ মন্ডলে আঘাত পায়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহাগ মিয়া জানান,অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts